একটা ছোট্ট অভিজ্ঞতা, যা সব কিছু বদলে দিলো"
গল্পটা শুরু হয় একদম সাধারণভাবে আমার বউ Lamiya একটা পেজ থেকে স্কিনকেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিল। অনেক বড় একটা পেজ, রিভিউও ভালো, দেখেই বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর বোঝা গেলো এটা নকল। মন খারাপটা শুধু টাকা নষ্ট হওয়ার জন্য ছিল না। কষ্টটা ছিল অন্য জায়গায়এত বড় একটা পেজ থেকে নিলাম, তারাও এই কাজ করলো? এই একটা প্রশ্নই মাথায় ঘুরতে শুরু করলো। যারা রোজ কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট কেনেন, তাদের আফসোসটা তাহলে কতটা গভীর? পুরো মার্কেটটাই একই সমস্যায় ভুগছে!
এরপর নিজেই একটু খোঁজ নেওয়া শুরু করলাম। স্কিনকেয়ার ও কসমেটিক্সের বিভিন্ন গ্রুপে ঢুকে দেখলাম ১০টা পোস্ট থাকলে ৯টাতেই একই প্রশ্ন
- আপুরা, এই পেজ কি অথেনটিক?
- এই পেজ থেকে নিলাম, কিন্তু ফেক মনে হচ্ছে..
- এই পেজ কে বিশ্বাস করা যায় কিনা?
বুঝলাম, এটা শুধু একটা-দুটো পেজের সমস্যা না পুরো মার্কেটটাই এভাবে চলছে, আর মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছেন।
একটাই সিদ্ধান্ত: এমন একটা জায়গা বানাবো, যেখানে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়
ব্যবসা যখন জীবনের লক্ষ্য, তখন মাথায় একটাই চিন্তা এলো, এমন একটা প্ল্যাটফর্ম বানাতে হবে, যেখানে মানুষ নিশ্চিন্তে অর্ডার করতে পারবে।
তারপর শুরু হলো খোঁজাখুঁজি বাংলাদেশে কারা সত্যিকারের অরিজিনাল প্রোডাক্ট ইম্পোর্ট করে। এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। কেউ কেউ অবহেলা করেছেন, কেউ কেউ আবার আগ্রহ নিয়ে কাছে টেনে নিয়েছেন। শেষ পর্যন্ত মোট ১৫ জন verified supplier-এর সাথে ডিল ফাইনাল হলো। Korea, Japan, UK, ও India-এর ব্র্যান্ডগুলোর সাথে সরাসরি সোর্স করার ব্যবস্থা হলো যাতে কোনো মধ্যস্বত্বভোগী বা নকলের সুযোগ না থাকে।
একা নয়, একটা পরিবার একসাথে
এত কিছু একা করা সম্ভব ছিল না। তাই সাথে নিলাম তিনজন সবচেয়ে বিশ্বস্ত মানুষকে ছোট ভাই Hasan, বন্ধু Jakir, আর আমি প্রিন্স, আর আমার জীবনসঙ্গী Lamiya যার একটা খারাপ অভিজ্ঞতা থেকেই এই পুরো যাত্রার শুরু। চারজনের লক্ষ্য একটাই ছিল: বাংলাদেশের মানুষ অথেনটিক প্রোডাক্ট পাওয়ার অধিকার রাখেন, আর সেই বিশ্বাসটুকু ফিরিয়ে দিতে চাই।
Shei Shop কোনো বড় বড় প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে নেই। আমাদের কথা একটাই
আমরা চাই প্রতিটি মানুষ নিশ্চিন্তে নিজের ত্বকের যত্ন নিতে পারুক নকল পণ্যের ভয় ছাড়াই।
এই বিশ্বাস থেকেই এসেছে ১০০% Authentic গ্যারান্টি, ৭ দিনের রিটার্ন/রিপ্লেস পলিসি, ফ্রি স্কিনকেয়ার কনসালটেশন, আর ২৪/৭ কাস্টমার সাপোর্ট কারণ আমরা জানি, একবার ঠকে যাওয়া মানুষের বিশ্বাস আবার ফিরিয়ে আনা কতটা কঠিন।
Shei Shop একটা পেজ বা শপ না, এটা একটা প্রতিজ্ঞা। একজনের কষ্টের অভিজ্ঞতা থেকে শুরু হয়ে আজ হাজারো মানুষের ত্বকের যত্নের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছে এই যাত্রা। আপনি যখন Shei Shop থেকে অর্ডার করেন, তখন শুধু একটা প্রোডাক্ট কেনেন না, একটা পরিবারের বিশ্বাসের গল্পের অংশ হয়ে যান।
sheishop.com
Leave a Comment